West Bengal Assembly Election 2021 : ২য় দফায় রণক্ষেত্র নন্দীগ্রাম, রক্তাক্ত কেশপুর, ভোট পড়ল ৮০%

News & PoliticsABP ANANDA2.2M Views

Why This Video Went Viral

This video achieved high visibility primarily due to strong early engagement signals. Content in the "News & Politics" category typically performs well when it triggers immediate viewer interaction within the first 24–48 hours.

Audience & Engagement Insights

Based on historical trends, videos like this resonate strongly with viewers interested in news & politics content, particularly audiences who engage through likes and repeat watches rather than comments alone.

With 11.0K likes relative to 2.2M views, this video demonstrates above-average engagement efficiency for its category.

Editorial Analysis

নন্দীগ্রামের ভোটকে কেন্দ্র করে তুলকালাম ব্যাটলগ্রাউন্ড বয়াল। প্রায় দু’ঘণ্টা বুথের ভিতরেই রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে তখন সম্মুখসমরে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই, একের পর এক ঘটনায় উত্তপ্ত ছিল গোটা নন্দীগ্রাম। ভোট শুরু হতে না হতেই নন্দীগ্রামের মির্জাচকে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অন্যদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সাত সকালেই বাইক বাহিনীর দাপট দেখা যায়। বাইকে কোনও দলের ঝান্ডা না থাকলেও, বিজেপি অভিযোগ করে, এই বাইক মিছিল করে তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় লাঠিচার্জ করে জমায়েত হটিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পালাতে গিয়ে ডোবায় পড়ে যান এক ব্যক্তি। বুথের আশেপাশে এবং রাস্তায় অবৈধ জমায়েত হঠাতে রাস্তায় নামেন নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। এদিকে নন্দীগ্রামের ওসমানচকে অন্যের হয়ে ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন শেখ হানিফ নামে এক ব্যক্তি। সোনাচূড়ার নেতাজি মোড় এলাকায় বুধবার রাত থেকেই শুরু হয়েছিল বোমাবাজি। বৃহস্পতিবার সকাল থেকেও এলাকায় ছিল আতঙ্কের ছায়া। সব মিলিয়ে এবারের ভোটে সবথেকে চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম দিনভর ঘটনাবহুল।#BengalElections2021 #Nandigram #Bayal #MamataBanerjee #SuvenduAdhikari #ABPAnanda #ABPLive